২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯০

অনলাইন ডেস্ক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামজনিত উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ৯৯০ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, নতুন করে মৃত সাতজনের মধ্যে একজনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হলো। অন্যদিকে বাকি ৬ জনের মৃত্যু হাম উপসর্গ নিয়ে।

গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ২৪৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২২ জন, গত ১৫ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫ জন।

এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২ হাজার ৩৮৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights