গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ লেকপাড়ে নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিকসটি পালন করা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর আসনের এমপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ পৌর প্রশাসক, জেলা সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন সংগঠন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
