চট্টগ্রামে ইয়াবা পাচারের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইয়াবা উদ্ধারের মামলায় পলাতক আসামি মো.সোহেলকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার(২০ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.তাজুল ইসলামের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. সোহেল ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার মো.শফির ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ জুন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি প্রবেশগেট সংলগ্ন এপিবিএন চেকপোস্টে সন্দেহজনক আচরণের কারণে সোহেলকে তল্লাশি করা হয়। এ সময় তার স্কুলব্যাগ ও জুতার মোজার ভেতর থেকে মোট ৫ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে নগরের পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে বিচারক রায় ঘোষণা করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী এস. এম. কাওসার সাগর আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights