দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার: হাফিজ ইব্রাহিম

ভোলা প্রতিনিধি

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বর্তমান বিএনপি সরকার। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা।

রবিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার দৌলতখান উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপি সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতখানে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম চালু করা হচ্ছে।

পরে পৃথক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, প্রাথমিক শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights