বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেছেন। তিনি এই পরিকল্পনাকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার(৩১ জুলাই) এক বিবৃতিতে কর্ডেইরো জানান, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে নতুন গঠিত একটি উদ্যোগে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাবের প্রতিবাদে তিনি অবিলম্বে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। আমি পরিষ্কার করে বলতে চাই এই প্রস্তাবে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি দ্ব্যর্থহীনভাবে এর বিরোধিতা করছি। এটি ফিফার সদস্য সংস্থাগুলো এবং ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি। এই চুক্তি খেলার দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য একটি খারাপ চুক্তি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের জন্য গঠিত হোয়াইট হাউসের টাস্ক ফোর্সে ফুটবলের বিশ্ব-নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিত্ব করেছিলেন কর্ডেইরো। সাবেক ব্যাংকার এবং ইউএস সকার ফেডারেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কর্ডেইরোকে ফিফার হয়ে বিশ্ব ফুটবলের উন্নয়নে সহায়তা করার জন্য বিশেষভাবে নির্বাচিত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights