আরও ৫৫০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় সারা দেশে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে নতুন করে ৫৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত মৃতের সংখ্যা ৮৮ জনই রয়েছে। তবে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে ৩১ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০২ জন, খুলনা বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

চলতি বছর দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী। বর্তমানে ভর্তি আছেন ২ হাজার ৮০ জন।

এর আগে গত বছর ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights