জর্ডানের জালে বাংলাদেশের মেয়েদের পাঁচ গোল
স্পোর্টস ডেস্ক
এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে জর্ডানে গিয়ে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। স্বাগতিক জর্ডানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আম্মানে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড আলপি আক্তার। বিরতির পর আরও চার গোল করে ব্যবধান বাড়ায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে একবার করে জর্ডানের জালে বল পাঠান রিয়া, মৌসুমী, কুলসুম ও পায়েল। ফলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
একই মাঠে আগামী ১৩ সেপ্টেম্বর সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।
