ফুলবাড়ী সীমান্তেতে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ১১.৯.২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৭৬টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যায়।
শুক্রবার রাত ১টার দিকে উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া দিলে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় ফেলে যায় ৭৬ পিস স্বর্ণ কাতান শাড়ি, যার মূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।
