রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ১৭৫

অনলাইন ডেস্ক

রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযানে ১৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে।

শুক্রবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজশাহী রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব বিশেষ অভিযানে মোট ১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে ৭৪ জন পরোয়ানাভুক্ত আসামি, ১৮ জন সাজাপ্রাপ্ত অপরাধী, ৭৩ জন বিভিন্ন তদন্তাধীন মামলার আসামি এবং ১০ জন অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় গ্রেফতারকৃত ব্যক্তি।

অপরাধ দমনের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি বজায় রেখে অভিযান চালিয়েছে, এর ফলে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ গ্রাম হেরোইন, ৫৮৯ পিস ইয়াবা, ২১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ২৪০ গ্রাম গাঁজা এবং ৮১০ লিটার চোলাই মদ।

অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে রাজশাহী রেঞ্জ পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১১৩ জন নাগরিক বিভিন্ন পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪৪ জন-এ।

রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের নিয়মিত অভিযান ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights