যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে-মুচড়ে দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)। তারা দুজনই ইজিবাইকের আরোহী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিকেলে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর দুই আরোহী আজিজুর রহমান ও এরশাদ আলী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং নিহত দুজনের মরদেহ উদ্ধার করে।

যশোর রেলস্টেশনের জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights