টঙ্গীতে জয় হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি

টঙ্গী প্রতিনিধি

‎গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম জয় নামে এক যুবককে হত্যায় জড়িতেদর গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে টঙ্গী পূর্ব থানার সামনে নিয়ে কর্মসূচি পালন করেন তারা।

অপরদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ব্যাংক মাঠ বস্তির মাদক সমাজ্ঞী লাকীর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির ছাদ থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। তবে এই হত্যাকান্ডে জড়িত লাকি’র ছেলে হাসানসহ কাউকে কাউকেই গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। এতে এলাকাবাসীল মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার চেষ্টা করছেন বলে জানান।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত সাড়ে বারটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে লাকী’র ছেলে হাসানসহ একদল দুর্বৃত্ত রফিকুল ইসলাম জয়কে বাসা থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ওই দিন রাতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্থানীয় নোয়াগাঁও লাকীর বিলাসবহুল বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।

এ হত্যাকাণ্ডের পর নিহতের মা শিউলী বেগম বাদী হয়ে ঢাকা কমলাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights