রিয়াদে প্রতিরক্ষা কমিটির বৈঠকে বসছেন নেতারা

অনলাইন ডেস্ক

আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশল ঠিক করতে শিগগিরিই রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘কৌশলগত রাজনৈতিক প্রতিরক্ষা কমিটি’ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (২ অক্টোবর) জোটের অন্যতম অংশীদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক নিশ্চিত করেছে, তারা এই চুক্তির প্রতিশ্রুতিগুলোকে কার্যকর সামরিক সহযোগিতায় রূপান্তরের লক্ষ্যে অবিলম্বে কাজ শুরু করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও চিফ অফ স্টাফদের অংশগ্রহণে রিয়াদে অনুষ্ঠিত একটি বৈঠকের পর এই ঘোষণাটি আসে। সামরিক ক্ষেত্রে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে বাস্তব পদক্ষেপের রূপ দেওয়ার বিষয়ে এই তিন দেশ তাদের সম্মিলিত সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

চলতি বছরের ৭ আগস্ট মক্কায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। ওই সম্মেলনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।

নিরাপত্তা চ্যালেঞ্জ ও সামরিক হুমকি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা এবং পারস্পরিক কৌশলগত স্বার্থ ও বিদ্যমান সম্পর্কের ভিত্তিতে প্রতিরক্ষা সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, সৌদি আরব, তুরস্ক বা পাকিস্তানের ওপর কোনো বাহ্যিক সশস্ত্র আক্রমণ হলে তা এই তিনটি দেশের বিরুদ্ধেই আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

সূত্র: আলআরাবিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights