নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনে বিদ্যুস্পৃষ্টে হানিফ সিকদার (২৯)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকায় আনোয়ার হোসেনের নির্মাণাধীন ষষ্ঠ তলা ভবনে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ সিকদার (৩৫) মাগুরা জেলার শ্রীপুর থানার মালাই নগর এলাকার মৃত. আহাম্মদ আলী সিকদারের ছেলে। তিনি ফতুল্লার ভোলাইল এলাকার হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, হানিফ সিকদার কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এসময় বিদ্যুস্পৃষ্টে গুরুতর আহত হয়। তখন তাকে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তেরর জন্য হাসপাতালে মর্গে লাশ প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights