আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ, ক্যাম্পে যোগ দিলেন মেসি
অনলাইন ডেস্ক
একটি যুগের শেষ হতে বাকি আর মাত্র একটি ম্যাচ। যে জার্সিতে দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার স্বপ্ন বয়ে বেড়িয়েছেন, সেই জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকার ক্যাম্পে পৌঁছানোর একটি ছবি প্রকাশ করেছে। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে। কারণ, এটি যে শুধুই আরেকটি ক্যাম্পে যোগ দেওয়ার ছবি নয়, এটি আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়ের শেষ দৃশ্যের আগে মেসির শেষবারের মতো দলের সঙ্গে যোগ দেওয়ার ছবি।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন মেসি। প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে অধিনায়ক হিসেবেও এটাই হবে তার শেষ ম্যাচ। গ্যালারিতে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থরা, তাদের পরিবারের সদস্যরা এবং আর্জেন্টিনার নতুন প্রজন্মের একঝাঁক ফুটবলার।
সূত্র: গোল
