বরিশালে এ্যাম্বুলেন্স-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কের এ্যাম্বুলেন্স ও থ্রি-হুইলারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। এ ছাড়াও থ্রি-হুইলার (মাহেন্দ্র) চালকসহ আরো চারজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের গৌরনদীর উপজেলার দক্ষিন কাসেমাবাদ এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত থ্রি-হুইলার যাত্রী খাদিজা বেগম (৬০) গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে গৌরনদীগামী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমরে-মুচরে থ্রি-হুইলার রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে তারা গিয়ে ঘটনাস্থলে নারী যাত্রীকে মৃত অবস্থায় পেয়েছে।

তিনি জানান, দুর্ঘটনায় থ্রি-হুইলারে চালকসহ অপর তিন যাত্রী আহত হয়েছে। তবে তাদের গিয়ে ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহত নারীর লাশ গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার এসআই মো. রোমান মোল্লা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত এ্যাম্বুলেন্স ও থ্রি-হুইলার জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights