নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মাদক কারবারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে বন্দরের দক্ষিণ ঘারমোড়া হাজী আসমত উল্লাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত অব্যাহত রয়েছে। তার নামে মাদক মামলা রয়েছে। কিছুদিন আগেও তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights