নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। এ কাজে দেশের অভ্যন্তরীণ একটি পক্ষ তাদের মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর স্মরণসভায় তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, পূজাকে ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ থাকতে হবে। বিএনপি লুটপাটের রাজনীতির পুনরাবৃত্তি করতে চায় না। সংকটের মধ্যেও জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমরা রাজনীতি টাকার জন্য করছি না। এমপিদের জনগণের ভালো-মন্দ দেখতে হবে। সারের ডিলার বা ঠিকাদারি করার জন্য কেউ রাজনীতি করবেন না।

রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলের মত আচরণ করছে না। গোটা দেশটা অরাজাকতার মধ্যে ফেলে নিজেদের যে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল ফ্যাসিবাদীরা, সেটার তো পুনরাবৃত্তি বিএনপি করবে না। সেই অঙ্গীকার বিএনপির নেই। বিএনপি চায় শান্তি, স্থিতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights