দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। তবে এ সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন পেট্রাপোল বন্দর বন্ধ থাকবে বলে নিশ্চিত করেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সবুর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী চিঠি দিয়ে তাদেরকে অবহিত করেছেন। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে স্বাভাবিক নিয়মে আবারও আমদানি-রফতানি শুরু হবে।
এ দিকে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতে পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
