দুর্গাপূজা উপলক্ষে শুভ সরকারের লেখা ও প্রতুল হাজরার সুরে নতুন গান মুক্তি পাচ্ছে শুক্রবার সন্ধ্যায়

ডেক্স রিপোর্ট.
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ মুক্তি পেতে যাচ্ছে বিশেষ গান “আগমনী”। উৎসবের আমেজ ও দেবী দুর্গার আবাহনকে কেন্দ্র করে তৈরি হওয়া এই গানটির কথা লিখেছেন গীতিকার শুভ সরকার এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী প্রতুল হাজরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানটিতে শারদীয় উৎসবের চিরায়ত আবহ, কাশফুল, ঢাকের আওয়াজ এবং মা দুর্গার মর্ত্যে আগমনের আকুল প্রতীক্ষাকে সুরের মূর্ছনায় ফুটিয়ে তোলা হয়েছে। উৎসবের ঠিক শুরুতেই শ্রোতাদের পুজোর প্রকৃত আমেজ উপহার দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
গানটির মুক্তি প্রসঙ্গে গীতিকার শুভ সরকার জানান, আমরা প্রতিবছর একই রকমের গান শুনি,এ বছর ভিন্ন রকমের একটি পূজার গান মুক্তি পাচ্ছে। “আগমনী গান বাঙালির আবেগের সাথে মিশে আছে। এই গানে মাটির গন্ধ ও উৎসবের আনন্দকে শব্দের ফ্রেমে বাঁধার চেষ্টা করেছি।গানটি আগামী শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় SURE DORIYA ” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
সংগীতশিল্পী ও সুরকার প্রতুল হাজরা বলেন, এই গানটি মায়ের আবাহনের যে ভক্তিভাব, তা সুরের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।” আশা করছি গানটি সকলের ভালো লাগবে।
শুক্রবার গানটি সুর দরিয়া নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। ইতিমধ্যেই গানটি নিয়ে শ্রোতা ও সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights