শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ প্রথম সেমিফাইনালে ট্রাইবেকারে খুলনা একাদশের জয়লাভ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম
সেমিফাইনালে ট্রাইবেকারে খুলনা এস বি আলী ফুটবল একাদশ জয়লাভ করেছে। রোববার বিকালে সরকারী
নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ট্রাইবেকারে ১০ – ৯ গোলের ব্যবধানে ঝিনাইদহের হরিনাকুন্ড খেলোয়াড়
কল্যাণ ফুটবল দলকে পরাজিত করে। বিকালে দু্দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর খেলার
উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম
হামিদ।
এরপর রেফারির বাশিতে বল গড়ায় মাঠে। খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে। তুমুল প্রতিদ্বন্ধিতাপূণ
ম্যাচটি দ্বিতিয়াধে দু্দলই গোল করতে মরিয়া হয়ে উঠে। আক্রমন পাল্টা আক্রমন চালিয়েও গোলশূন্য থাকায়
রেফারির শেষ বাশিতে জয় পরাজয় গড়াই ট্রাইবেকারে। ট্রাইবেকারে খুলনা এস বি আলী ফুটবল একাদশ ১০ – ৯.
গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী খুলনা দলের অধিনায়ক ইয়াসিন ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয়।
খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, টুটুল হোসেন, জালাল হোসেন. আপন ও খায়রুল ইসলাম। ধারা ভার্ষ্য দেন
রবিউল ইসলাম। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ৮ দলীয় এ টুর্নামেন্টের খেলায় মাঠে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজি ভট্টাচাষ্য. আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তারেক মাহমুদ, অন্যানয় তৌফিকুজ্জামান কাজল, তপন
কুমার বাটুল. নুরুল ইসলাম, ওয়াসিম ও লেখন সদ্দার সহ ক্রীড়া সংগঠনের অন্নান্য সদস্যবৃন্দ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights