টিফিনের টাকা ব্যাংকে জমিয়ে মির্জা ফয়সল আমিনকে উপহার দিল শিশু মুন্নি

ঠাকুরগাঁও প্রতিনিধি
টিফিনের টাকা থেকে অল্প অল্প করে সঞ্চয় করত প্রথম শ্রেণির শিক্ষার্থী মুন্নি। সেই টাকা একটি ব্যাংকে জমিয়ে রেখেছিল সে। এবার নিজের জমানো সেই টাকাই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিনকে উপহার দিয়েছে শিশুটি। বালিয়া ইউনিয়নের একটি নির্বাচনী সভায় শিশুর জমানো টাকা উপহার দেওয়ার ঘটনাটি ঘটে।

মুন্নি ওই গ্রামের হানিফের মেয়ে। টিফিনের টাকা বাঁচিয়ে একটি ব্যাংকে জমা করা অর্থ নির্বাচনী ব্যয়ের জন্য মির্জা ফয়সল আমিনের হাতে তুলে দেয় সে।

এ সময় মির্জা ফয়সল আমিন বলেন, ‘এই শিশুরা তাদের সঞ্চিত অর্থ আমার নির্বাচনী ব্যয়ের জন্য দান করেছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমি আমার এই অর্থ এই মসজিদে দান করলাম।’

মুন্নির বাবা হানিফ বলেন, ‘আমার মেয়ে ছোটবেলা থেকেই টিফিনের টাকা থেকে কিছু কিছু সঞ্চয় করে একটি ব্যাংকে জমা রাখত। সেই জমানো টাকা দিয়ে সে মির্জা ফয়সল আমিনকে উপহার দিতে চেয়েছে। মেয়ের এমন ইচ্ছায় আমি আনন্দিত। ছোট মানুষ হলেও তার এই ভালোবাসা ও আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে।’

উল্লেখ্য, মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র। তিনি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights