সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য অভিযান পরিচালনার সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নলছিটির কংসার দিঘির পাড়সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইউএনওর নেতৃত্বে নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে টহল দেওয়ার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি দ্রুতগতিতে নদীর পাড়ে ধাক্কা খায়। এ সময় ইউএনও প্রতীক কুমার কুণ্ডুসহ বোটে থাকা ৯ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আহত স্পিডবোটচালক আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত অন্যদের মধ্যে দুই আনসার সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্যরা রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights