সোনারগাঁয়ের ইয়াবাসহ আটক ৩, পালিয়ে গেলেন সহযোগী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর গ্রামে স্থানীয় জনতার হাতে ইয়াবাসহ তিনজন আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ধারালো চাকু ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সনমান্দী ইউনিয়নের খইতারগাঁও ব্রিজের কাছে একটি পিকআপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় ফতেপুর এলাকায় স্থানীয় লোকজন তাদের আটক করেন। এ সময় তাদের কাছে থাকা ইয়াবা, দুটি মোবাইল ফোন ও একটি ধারালো চাকু পাওয়া যায়।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের সঙ্গে থাকা আরও এক সহযোগী সনমান্দী ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবু মিয়া ওরফে আবু চোরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, উদ্ধার করা মাদক ও অন্যান্য সামগ্রীর বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights