মোল্লাহাটে পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পুকুরে পড়ে শ্রদ্ধা রাহা আন্দি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা ওই গ্রামের সমেশ রাহা ও সুখলা রাহা দম্পতির মেয়ে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, বুধবার সকালে সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
