বাংলাদেশে এসে অসুস্থ শামার জোসেফ
অনলাইন ডেস্ক
দুই টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন বাংলাদেশে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন তারা। তবে দলের তারকা পেসার শামার জোসেফকে নিয়ে মাঠে নামতে পারবেন কি না তা নিশ্চিত নয়।
বাংলাদেশে পা রেখে অসুস্থ হয়েছেন ডানহাতি পেসার। অস্ট্রেলিয়ায় নিজের অভিষেকে আলো ছড়িয়ে নজর কেড়েছেন শামার। সেই থেকে ক্যারিবীয়ানদের টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার তিনি। দলের সঙ্গে প্রথমবার এসেছেন বাংলাদেশে। কিন্তু ঢাকায় খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়।
জানা গেছে, পেটের সমস্যায় পড়েছেন। হোটেলেই অবস্থান করছেন শামার। আজ বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও মাঠে দেখা যায়নি। ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। কেমার রোচ, সিলস, শামার জোসেফকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ বেশ শক্তিশালী। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৫ টেস্টে ৬৪ উইকেট নিয়েছেন। ১০ ওয়ানডেতে ৫ ও ৩০ টি-টোয়েন্টিতে ৪০ উইকেট নিয়েছেন শামার।
