গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ২ পুলিশ সদস্য।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বুড়িমার গাছতলা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করার সময় টহল পুলিশের একটি দল এতে বাধা দিতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং গাড়ির কাচ ভাঙচুর করে। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights