‘বড় শয়তান, ছোট শয়তান’ প্রসঙ্গ তুলে নেতানিয়াহুর পক্ষে ভোট চাইলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

বিশ্বে আর কখনো ‘আমেরিকা বা ইসরায়েলের ধ্বংস হোক’ এমন স্লোগান শুনতে না পাওয়ার প্রত্যয় ব্যক্ত করে ইসরায়েলি ভোটারদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে দেওয়া অতীতের ‘বড় শয়তান’ কিংবা ‘ধ্বংস হোক’ জাতীয় স্লোগান চিরতরে বন্ধ করতে দেশটির আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর জয়ের বিকল্প নেই।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ কথা বলেন।

ট্রাম্প ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘ভোট দিতে যাওয়ার সময় মনে রাখবেন, নেতানিয়াহু একজন অসাধারণ যোদ্ধা প্রধানমন্ত্রী! কিছু অত্যন্ত দুষ্ট লোক ইসরায়েলকে ‘ছোট শয়তান’ এবং যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বলে অভিহিত করত। বিশ্বজুড়ে আর ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক’ এমন স্লোগান শোনা চলবে না, আর তা শুনতেও হবে না।’’

ট্রাম্প তার পোস্টে নেতানিয়াহুকে দেওয়া সমর্থনপত্রটি সংযুক্ত করেছেন। বলেছেন, ‘‘সবাই জানেন, এমনকি শত্রুপক্ষও জানে, নেতানিয়াহু ও আমার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমরা একসঙ্গে সাফল্য অর্জন করেছি। আমি ভেনেজুয়েলায় হামলা চালিয়েছি, যা ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযান। এর আগে আমরা ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনা করেছি। এর মাধ্যমে বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে থামিয়ে দিয়েছি।’’

ইরানে পরিচালিত অভিযান নিয়ে ট্রাম্প বলেন, ‘‘আমরা ‘অপারেশন এপিক ফিউরি’ পরিচালনা করেছি। এখন ইরানের কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনীও নেই। দেশটির সামরিক বাহিনী ও অর্থনীতি দুটিই বিপর্যস্ত। এমনকি ইরানে মূল্যস্ফীতির হার ৩০১ শতাংশে পৌঁছেছে। নৌ অবরোধের কারণে দেশটি তেল সংগ্রহ করতে পারছে না। সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ের নেতৃত্বের দুটি স্তরই নষ্ট হয়ে গেছে।’’ তবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ভোট দিতে যাওয়ার সময় মনে রাখবেন, নেতানিয়াহু একজন অসাধারণ যোদ্ধা প্রধানমন্ত্রী! কিছু অত্যন্ত দুষ্ট লোক ইসরায়েলকে ‘ছোট শয়তান’ এবং যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বলে অভিহিত করত। বিশ্বজুড়ে আর ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক’ এমন স্লোগান শোনা চলবে না, আর তা শুনতেও হবে না। প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ভোট দিন। আমরা যে কাজ শুরু করেছি, তা শেষ করতে হবে!’’

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights