এবিজি ইউনিভার্সিটি কাপে আজ কে-কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’। গতকাল ক্রিকেট ইভেন্ট দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজ মাঠে গড়াবে ফুটবল ইভেন্টও। দুই খেলাতেই থাকছে একাধিক বিশ্ববিদ্যালয়ের লড়াই।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হবে। এরপর বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) খেলবে সোনারগাঁও ইউনিভার্সিটির বিপক্ষে।

এদিকে ক্রিকেট ইভেন্টের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে, বিকেল ৪টায় শুরু হবে ইউনিভার্সিটি অব স্কলার্স ও ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাচ। অন্যদিকে, সন্ধ্যা ৭টায় মাঠে নামবে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। ক্রিকেটের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে গতকাল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রিকেট ইভেন্টের উদ্বোধন করা হয়।

প্রথম দিনের ক্রিকেটে জিতেছে যারা

প্রতিযোগিতার প্রথম দিনে ক্রিকেটে জয় পেয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দিনের প্রথম ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশকে (এআইইউবি) ৫ উইকেটে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।

দ্বিতীয় ম্যাচে ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশকে (আইইউবি) ৯৪ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights