এবিজি ইউনিভার্সিটি কাপে সমতায় থেকে বিরতিতে নর্থ সাউথ-ড্যাফোডিল

অনলাইন ভার্সন

আনভীর বসুন্ধরা গ্রুপ-এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ফুটবল ইভেন্টের উদ্বোধনী ম্যাচে সমতায় থেকে বিরতিতে গেছে নর্থ সাউথ ও ড্যাফোডিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি বিপক্ষে প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচের শুরুতেই গোল নর্থ সাউথকে এগিয়ে দেন একুশ নম্বর জার্সিধারী খেলোয়াড় জিসান মাহমুদ। ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডেই গোল করে তাক লাগিয়ে দেন সবাই।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নর্থ সাউথ। ম্যাচের ৪ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে সতীর্থের বাড়ানো ক্রস থেকে গোল করে ড্যাফোডিলকে সমতায় ফেরান বিদেশী শিক্ষার্থী ইউনুসা।

তারপর দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ এক গোছালে সুন্দর খেলা উপহার দিলেও আর কোনো গোল আসেনি। তাতে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুইদল।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফুটবল ইভেন্টের উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights