সিরাজদিখানে আগুনে পুড়ল বসতঘর ও রান্নাঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি টিনের রান্নাঘর, একটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কার্যকর পদক্ষেপে অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এতে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি।

তিনি আরও জানান, বসতঘরটি কাঠ ও টিন দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি টিনের রান্নাঘর, একটি বসতঘর ও ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিবুল্লাহ হাওলাদার ও আবুল কাশেম।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights