ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৫ মে) সকালে শহরের ওজোপাডিকো কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, রাসেল ট্রেডার্সের স্বত্বাধিকারী রাসেল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে।
প্রতিটি ফ্যামিলি কার্ডে ৩৬০ টাকায় ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল মিলবে এবারের টিসিবি প্যাকেজে। আগামী ৩১ মে পর্যন্ত চলবে এ কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights