পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের প্রথম সভা আজ

অনলাইন ডেস্ক

তৈরি পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার মধ্যে বোর্ডের কার্যক্রম শুরু করতে এ সভা আয়োজন করা হচ্ছে।

বুধবার সকাল ১১টায় সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগের অগ্রগতি তুলে ধরার বিষয়টিও সভার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights