বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে স্বাধীনতা বিরোধীদের বাঁধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সকাল
১০টায় কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধারা
বলেন, বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তাদের যথাযথ সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। কিন্তু, স্বাধীনতা বিরোধীরা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর
গার্ড অব অনার, জানাজা ও দাফনে বাঁধা দিয়েছে। যা একটি স্বাধীন দেশে কাম্য নয়। এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান মুক্তিযোদ্ধারা। তারা ওই ঘটনার সুষ্ট তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানান। বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনোভাবেই
মুক্তিযুদ্ধের চেতনা ও বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সেকেন্দার আলী, মুক্তিযোদ্ধা হুমায়ুন , রইচ উদ্দিন ও সফর আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন।

আরিফ মোল্ল্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights