যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হেলমেট পরা এক ব্যক্তিকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন।

তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এদিকে ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights