আইনি নোটিশ পেলেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক

ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় সংকটে পড়েছে অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক।

ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজেও পাননি তিনি। এমনকি কারখানা ভাড়া দেওয়ার চেষ্টা করেও সফল হননি। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল এবং তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights