এপিসিএল বাজারে আনল ‘লর্ড’ ও ‘কুইন’ রেজর
অনলাইন ডেস্ক
প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্সড পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল) বাজারে এনেছে মিসরের ‘লর্ড’ ও ‘কুইন’ ব্র্যান্ডের টুইন-ব্লেড ডিসপোজেবল রেজর।
রবিবার সকালে রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্য দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
পুরুষ ও নারীদের ব্যক্তিগত পরিচর্যার জন্য তৈরি রেজর দুটি সাশ্রয়ী মূল্যে আরামদায়ক শেভিংয়ের সুবিধা দেবে। ‘লর্ড’ ও ‘কুইন’ রেজরে রয়েছে দুটি ব্লেড, ফিক্সড হেড ও নন- স্লিপহ্যান্ডেল। পুরুষদের জন্য ‘লর্ড’ এবং নারীদের জন্য ‘কুইন’ রেজর বাজারজাত করা হচ্ছে।
নতুন এ দুটি পণ্য বাজারজাতের মাধ্যমে ডিসপোজেবল রেজরের বাজারে প্রবেশ করল এপিসিএল। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পার্সোনাল কেয়ার পণ্যের পরিসর আরও সম্প্রসারিত হলো।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, ‘ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। বর্তমানে মানুষের মধ্যে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়ছে। একই সঙ্গে সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্যের চাহিদাও বাড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা ‘লর্ড’ ও ‘কুইন’ রেজর বাজারে এনেছি।’
তিনি আরও বলেন, ‘প্রচলিত সিঙ্গেল-ব্লেড রেজরের বিকল্প হিসেবে সাশ্রয়ী মূল্যে টুইন-ব্লেড রেজর ব্যবহারের সুযোগ তৈরি করতে চাই আমরা। পাশাপাশি ভোক্তাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ব্যক্তিগত পরিচর্যার পণ্যের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’
‘লর্ড’ ও ‘কুইন’ রেজরের প্রতিটির সর্বোচ্চ খুচরা মূল্য ৪০ টাকা। পণ্য দুটি সারা দেশে বেস্ট বাই, ডেইলি শপিংসহ সব ধরনের খুচরা বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মো. আলী হাসান, এপিসিএলের হেড অব মার্কেটিং নয়ন রায়সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
