আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য রংপুর নগরীর বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১১ নভেম্বর) নেসকোর রংপুর শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ১১/০.৪ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইসহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো, নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবু খাঁ, মধ্য বাবু খাঁ, উত্তর বাবু খাঁ, বাবু খাঁ মহিলা মাদরাসা, পশ্চিম বাবু খাঁ, নান্ডাপাড়া, শান্তিনগর ও শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াপাড়া ও গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তাপাড়া এবং ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে নেসকো।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights