কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ

অনলাইন ডেস্ক
চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক ব্যবসায়ী নারীর সঙ্গে সম্পর্কের জেরে চিপ জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হলেন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং।

গত কয়েক দিন ধরে নানা আলোচনা আর টানাপড়েনের পর বৃহস্পতিবার এনভিডিয়া হুয়াংয়ের পদত্যাগের কথা জানায়।

হুয়াংয়ের জায়গায় আপাতত দায়িত্ব নিচ্ছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস। স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এনভিডিয়া বলেছে, ‘স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত কোলেট ক্রেস নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও পদের পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করবেন।’

স্থায়ী সিইও খুঁজতে ও কোম্পানিটির পরিচালানা পর্ষদ এরইমধ্যে সন্ধান শুরু করেছে এবং এনভিডিয়ার ভেতরে ও বাইরে উভয় ধরনের প্রার্থীদেরই বিবেচনা করা হবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এই রদবদলের অংশ হিসেবে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন কোম্পানি ‘সিনপসিস’-এর সাবেক সিইও ও নির্বাহী চেয়ারম্যান হার্ভে জোন্সকে কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে এনভিডিয়া।

বিবৃতিতে জোন্স বলেছেন, ‘কোলেট এনভিডিয়ার অসাধারণ প্রবৃদ্ধির সময় নেতৃত্ব দিতে সহায়তা করেছেন এবং আমাদের ব্যবসা, গ্রাহক, পরিচালনা ও আর্থিক অবস্থান সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে।’

পর্ষদের প্রতি কোলেটের পূর্ণ আস্থা রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, কোম্পানির কার্যক্রম, গ্রাহক প্রতিশ্রুতি ও পণ্যের রোডম্যাপ কোনো বাধা ছাড়াই অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন।

চীনা গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে অভিযুক্ত সাবেক এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর জেনসেনকে নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।

এর দুদিনের মধ্যেই জেনসেনের এই পদত্যাগের খবর এলো।

সূত্র: রয়টার্স, সিএনও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights