মোদি সরকারের পতন নিশ্চিত

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি থেকে
জাতীয় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশ হওয়া আত্মজীবনী ‘বিলংগিং-এ জার্নি অব লাভ’ গ্রন্থে তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ‘মোদি সরকারে পতন নিশ্চিত’।

বইয়ে সোনিয়া গান্ধী লিখেছেন, ‘দীর্ঘমেয়াদি স্বৈরতান্ত্রিক সরকারের ভবিষ্যৎ কী? যত প্রতিবাদ বাড়বে ততই নিপীড়ন নামে। এজন্য এই রেজিম বেশি দিন টিকবে না। ক্ষমতার অপব্যবহার সরকারের পতন ঘটায়।’ তবে সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদির সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রশংসা করেছেন। এমনকি মোদি আরএসএসের ওপর প্রভাব বিস্তার করেছেন তাও উল্লেখ করেছেন। সোনিয়া বইয়ে আরও উল্লেখ করেছেন, বারাণসী (যেটা মোদির নির্বাচনি কেন্দ্র) সেখানে ঐতিহ্যপূর্ণ হিন্দু সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে আধুনিক বেনারস বানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নেহেরু-গান্ধী পরিবারের জীবনী লেখক পুপুল জয়কার ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীকে সুপারিশ করেছিলেন যে, বেনারসে শিবমন্দির যাওয়ার সর্পিল রাস্তাকে সুন্দর করে তোলা হয়। এই সর্পিল পথে বহু সপ্তদশ শতকের ঐতিহ্যবাহী ভবন, প্রাচীন মন্দির ছিল। তিনি ইন্দিরা গান্ধীর কাছে নালিশ জানান, তার পুত্র সঞ্জয় গান্ধী মন্দির ভেঙে সৌন্দর্যকরণ করতে চাইছে। সেসময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুত্র সঞ্জয়ের প্রস্তাব বাতিল করে দেন। কেননা এটা ঐতিহ্যের ধ্বংস।’ সোনিয়া আরও লিখেছেন, ‘আজ সেই বেনারস ঐতিহ্য ধ্বংস করে বেনারস মন্দির চত্বর গড়ে তোলা হয়েছে হয়েছে।’

এদিকে কংগ্রেস দলের এমপি ও প্রবীণ নেতা শশী থারুর সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। ২০২৬ সালের ১০ নভেম্বর বইটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তিনি তাঁর এই প্রতিক্রিয়া জানান। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে থারুর সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এই বইটি ভালোবাসা, বিচ্ছেদ, মানসিক দৃঢ়তা এবং ভারতের সঙ্গে সোনিয়া গান্ধীর এক গভীর বন্ধনের অত্যন্ত ব্যক্তিগত যাত্রা তুলে ধরেছে। সোনিয়া গান্ধীর অসাধারণ জীবন ভারতের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও মোড় ঘোরানো অধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights