সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর হামলার দাবি হুতির

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সামরিক অবস্থান ও লক্ষ্যবস্তুতে একের পর এক তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে চলা এসব সামরিক অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

ইয়েমেনি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী লাহিঞ্জ প্রদেশের খারিজ এবং খাওর উমাইরা এলাকায় সৌদি বাহিনীর সামরিক জমায়েত লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি অফিসার বদর আল-হারবির অধীনে থাকা এসব সৈন্যের ওপর চালানো হামলায় সরাসরি লক্ষ্যভেদ করা হয়েছে এবং এতে বহু সেনাসদস্য নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে প্রচুর পরিমাণে সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ইয়েমেনি বিদ্রোহীরা অ্যাডেন, লাহিঞ্জ, আল-জাওফ এবং জিজানসহ বিভিন্ন অঞ্চলে সৌদি সামরিক অবস্থান ও সৈন্যঘাঁটিতে আকস্মিক হামলা চালায়। বিশেষ করে অ্যাডেন প্রদেশের রাস আব্বাস ক্যাম্পে অবস্থিত অস্ত্রাগারগুলোতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আঘাত হানা হয়, যার ফলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি আল-জাওফ প্রদেশের পূর্বে সৌদি অফিসার ফারস আল-সামারির নেতৃত্বাধীন বাহিনীর ওপর এবং জিজানের আল-তুওয়াল এলাকায় সৌদি সৈন্যের জমায়েত লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব অভিযানেও শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইয়েমেনি সামরিক সূত্র জানিয়েছে।

সূত্র: আল মায়াদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights