সহজলভ্য চিকিৎসাসেবা দিতে পরশুরামে ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল চেম্বারের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব সাতকুচিয়া গ্রামে ‘ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার’ উদ্বোধন করা হয়েছে। প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের স্মৃতি ও মানবসেবার স্বপ্নকে ধারণ করে তার প্রবাসী বড় ভাই শফি উদ্দিন আহমদ দিদারের উদ্যোগে পৈতৃক বাড়িতে এ চিকিৎসাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে চেম্বারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক নেসার আহমেদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোহাম্মদ শাহজালাল, আয়কর আইনজীবী মোহাম্মদ ইউনুস, ইসহাক আহমেদ ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও গ্রামের শতাধিক মানুষ।

অনুষ্ঠানে প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়। পরে চেম্বারটির উদ্বোধন উপলক্ষে শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, গ্রামীণ জনপদে সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে এলাকার অসহায় ও সাধারণ মানুষ এর মাধ্যমে সহজেই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তাদের প্রত্যাশা, ‘ডা. ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার’ কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয় বরং প্রয়াত ডা. ফরিদ উদ্দিন আহমদের মানবসেবা ও মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন বাস্তবায়নের একটি অনন্য উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights