২০০ টাকায় মিলছে ফাইনালের টিকিট

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে দর্শকখরার শঙ্কা। গ্যালারিতে দর্শক টানতে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য বড় অঙ্কে কমিয়ে এনেছে কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবারে হতে যাওয়া ভারত-পাকিস্তান ফাইনালের টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ দেখা যাচ্ছে মূল্যহ্রাসের এমন চিত্র। এর আগে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ১ হাজার টাকা। শনিবার পাকিস্তানের বিপক্ষে ১-০ গোলের হারে স্বাগতিকদের বিদায়ের পর সেই দাম একধাক্কায় চার ভাগের এক ভাগে নামিয়ে আনা হয়েছে।

অথচ ২৪ ঘণ্টা আগেও জাতীয় স্টেডিয়ামের চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে ওঠার পর সমর্থকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রমাণ মিলেছিল গতকালের গ্যালারিতে। প্রায় ২২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে সেদিন খেলা দেখতে হাজির হয়েছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights