বেড়েছে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য বেড়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতির হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্ন ঘটার খবরে বাজারে এই উদ্বেগ তৈরি হয়েছে। তবে সামান্য এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও সাপ্তাহিক হিসাবে তেলের বাজার নিম্নমুখী অবস্থানেই রয়েছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯২ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম ১৯ সেন্ট (০. ২ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৪০ ডলারে উঠেছে। পাশাপাশি জানুয়ারি মাসের চুক্তিতে ডব্লিউটিআইয়ের দাম ২০ সেন্ট বা ০.২ ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, উভয় মানদণ্ডেই তেলের দাম প্রায় অপরিবর্তিত অবস্থায় স্থিতিশীল থাকলেও সাপ্তাহিক লেনদেনে বড় ধরনের পতনের আভাস পাওয়া যাচ্ছে। চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৩.৫ শতাংশ কমার পথে রয়েছে এবং ডিসেম্বর চুক্তির ডব্লিউটিআইয়ের দাম সাপ্তাহিক হিসাবে ৬ শতাংশ কমতে যাচ্ছে।

সূত্র: টিআরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights