রিয়াদে আর্থিক জেলার ভবনে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের (কেএএফডি) একটি বহুতল ভবনে হুতি বিদ্রোহীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলাকে বাংলাদেশ অগ্রহণযোগ্য মনে করে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। পাশাপাশি এগুলো উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।

পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য এ ধরনের বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights