কালীগঞ্জে শিক্ষক আকবর আলীর ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শহরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা সর্বজন শ্রদ্ধেয় আকবর আলী (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিৃৃ. রাজিউন)।বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে বাধক্য জনিত কারনে তিনি নিজ বাড়িতে তিনি মৃত্যুবরন করেন। তিনি শিক্ষকতায় অবসরের পর ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকি সা নিচ্ছিলেন। মৃত্যুকালে
তিনি ১ পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুত্রবার জুম্মা নামাজ পর ভূষনস্কুল ইদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে নিজ গ্রাম নিশ্চিন্তপুর গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সবর্জন শ্রদ্ধেও এই শিক্ষকের জানাজা নামাজে স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন
আহবায়ক হামিদুল ইসলাম হামিদসহ গন্যমান্য ব্যাক্তিগন অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights