সিরিয়ায় গোলা হামলায় রুশ সেনা নিহত

অনলাইন ডেস্ক
উত্তর সিরিয়ায় আলেপ্পোতে রাশিয়ার একজন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা।

যুদ্ধপর্যবেক্ষণকারী দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এবং কুর্দি নিরাপত্তা সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্টে।

দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার সংঘাত পর্যবেক্ষণ করে থাকে। সংস্থাটি বলেছে, তুরস্কের সেনাদের গোলাবর্ষণে এই ঘটনা ঘটেছে।
অন্যদিকে কুর্দিস নিরাপত্তা সূত্র বলেছে, সিরিয়ার যে অঞ্চলে তুর্কি সেনা মোতায়েন আছে, ওই অঞ্চল থেকে আক্রমণ করা হয়। হামলায় আহতদের আফরিনে চিকিৎসা প্রদান করা হয়। আফরিন তুরস্ক সমর্থিত সেনারা নিয়ন্ত্রণ করে থাকে।

রয়টার্স এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চেয়েছিল। তবে রুশ মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০১৫ সালে রাশিয়া সিরিয়ায় সেনা মোতায়েন করে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করতে সেনা মোতায়েন করেন পুতিন।

সোমবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, আলেপ্পোর উত্তর অঞ্চলে তুর্কি সেনারা গোলাবর্ষণ করেছে এই রিপোর্ট সত্য নয়। আর গোলা রুশ সাঁজোয়া যানে আঘাত করেছে এটিও সত্য নয়।

তবে কুর্দিশ রোনাহি টেলিভিশনে প্রকাশিত একটি ফুটেজে স্ট্রেচারে দুই ব্যক্তিকে রুশ হেলিকপ্টারে তুলতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights