মাগুরা সদর উপজেলায় কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলা কৃষি অফিস মঙ্গলবার সকালে ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির।
সদর উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ৪ হাজার কৃষকের মাঝে ধান বীজ ৫ কেজি করে, সার ডিএপি, এমওপি ১০ কেজি করে এবং ১৫০ জনকে গ্রীষ্মকালীন পেয়াজের বীজ ও শিমুল গাছে চারা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights