ট্রলার ডুবির তিনদিন পর বাবুর্চির মরদেহ মিলল কেবিনে

নোয়াখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে দক্ষিণে হাতিয়ার মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজের তিন দিন পর ট্রলারের কেবিন থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আব্দুর রহমান (৫০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ডুবে যাওয়া ট্রলারের বাবুর্চি ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে এমভি ফাতেমা-১ নামে মাছ ধরার ট্রলারটি বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন ট্রলারের বাবুর্চি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হাতিয়ার এম আলী লাল চর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ডুবে যাওয়া ট্রলারটি স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিতায় উদ্ধার করে। তখন ট্রলারের কেবিনের ভেতরে আব্দুর রহমানের মরদেহ পাওয়া যায়। মরদেহ পচে ফুলে উঠেছে। পরে বেলা ১১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার তিন দিন পর স্থানীয় জেলেরা অন্য বোটের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারটি তীরে নিয়ে আসে। পরে ট্রলারের ভেতর থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights