নোয়াখালীতে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ এই হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি। স্থানীয় এলাকাবাসীর ধারণা, রবিবার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

নিহত মো. করিম (২৫) জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের মো.বেলালের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।

সোমবার সকালে পুলিশ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোবায়ের বাজার সংলগ্ন সুইচ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, তার হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights