পাবনার সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস আর নেই

পাবনা প্রতিনিধি

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস (৮২) বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ..রাজিউন)। বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঈশ্বরদী প্রেস ক্লাবের আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রামে নিজ বাড়ির সামনে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
তার মৃত্যুতে পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী, সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights